Original price was: ৳ 350.00.৳ 150.00Current price is: ৳ 150.00.
সকাল সাতটা। অ্যালার্ম বেজেছে। আপনি গত রাতে ঠিক করেছিলেন, আজ একটু আগে উঠবেন। কিছু কাজ করবেন। হয়তো পড়বেন। হয়তো হাঁটবেন। হয়তো একটি অসমাপ্ত কাজ শেষ করবেন। অ্যালার্ম বন্ধ করে আপনি ভাবলেন, আর পাঁচ মিনিট। পাঁচ মিনিটের সঙ্গে আর দশ মিনিট যোগ হলো। তারপর আধা ঘণ্টা। ঘুম ভাঙার পর প্রথম কাজটি হলো নিজের কাছে একটি ব্যাখ্যা দেওয়া।
“গত রাতে দেরি হয়েছে।” ব্যাখ্যাটি ভুল নয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দুপুরে কাজটি করতে বসার কথা ছিল। তখন মনে হলো, মাথা ঠিক নেই। বিকেলে ভাবলেন, সন্ধ্যায় করব। সন্ধ্যায় ফোন হাতে নিলেন। একটু দেখবেন ভেবেছিলেন। কখন চল্লিশ মিনিট চলে গেছে বুঝলেন না। রাতে নিজের ওপর বিরক্ত হলেন। তারপর একটি পরিচিত বাক্য বললেন, “কাল থেকে ঠিক করব।”
Description

এই ‘কাল’ শব্দটি আমাদের জীবনের সবচেয়ে ব্যস্ত দিন। কারণ পৃথিবীর অসংখ্য অসমাপ্ত কাজ সেখানে জমা আছে। সমস্যা হলো, আমরা অনেক সময় জানিই না যে আমাদের সঙ্গে যুদ্ধটা কোথায় হচ্ছে। আমরা ভাবি, সমস্যা সময়ের। আসলে কখনো সমস্যা অগ্রাধিকারের। আমরা ভাবি, সমস্যা সুযোগের। কখনো সমস্যা সাহসের। আমরা ভাবি, সমস্যা মানুষের।

Leave a Reply
You must be logged in to post a comment.