Original price was: ৳ 850.00.৳ 200.00Current price is: ৳ 200.00.
রাতে খাবার টেবিলে বাবা-মা তুমুল ঝগড়া করছে। পাশের রুম থেকে বাচ্চা ভীত হয়ে শুনছে। পরের দিন বাচ্চার জন্মদিন। মা তাই বাবাকে জোর করছে বাচ্চাটাকে একদিন সময় দেওয়ার জন্য। কিন্তু বাবা কিছুতেই রাজি নয়। রাগারাগির এক পর্যায়ে বাবা চিৎকার করে বলে ওঠে, “তুমি জানো আমার একদিন দিনের মূল্য কত টাকা?”
ঠিক এক বছর পর।
বাচ্চার আরেক জন্মদিনে বাবা রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল। এমন সময় বাচ্চা দৌড়ে এসে দরজা আটকে দাঁড়ায়।
তারপর আবেগভরা আবদারে বলে, “বাবা, তুমি আজকের দিনটা আমাকে দাও। এই নাও তোমার একদিনের মূল্য।” এই বলে বাচ্চা একটা মাটির ব্যাংক বাবার হাতে তুলে দেয়। “গত একবছর আমার টিফিনের সমস্ত টাকা জমিয়েছি তোমার থেকে একটা দিন কেনার জন্য। তুমি যত টাকা বলেছিলে তার চেয়ে একটু বেশিই আছে। আজকে তো তোমায় পাবো, বাবা?”
Description

Leave a Reply
You must be logged in to post a comment.